৮০ বছর পর বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু করছে ভারত
প্রায় ৮০ বছর পর, স্বাধীনতার পর প্রথমবারের মতো, ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু হতে যাচ্ছে। এই সিদ্ধান্তটি নিয়েছে দেশটির সরকারি প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
মিথানল পরিবহনের সুবিধার্থে আসাম সরকারের অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের দুটি কার্গো জাহাজ ইজারা নিয়েছে এপিএল। প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের ডিব্রুগড় থেকে জলপথে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পাঠানো হচ্ছে।
৩০ বছর পর সচল দুই কার্গো জাহাজ এপিএলের চেয়ারম্যান বিকুল ডেকা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেন, ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীন ভারতে ডিব্রুগড় থেকে ব্রহ্মপুত্র নদ ব্যবহার করে জলপথে বাণিজ্যিক পণ্য পরিবহনের নজির তার জানা নেই।
তিনি আরো জানান, জলপরিবহন বিভাগের যে দুটি জাহাজ এই কাজের জন্য ইজারা নেওয়া হয়েছে, সেগুলো প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরবর্তীতে গুয়াহাটির পান্ডু ঘাটে জাহাজ দুটি মেরামত করা হয়, যেন ডিব্রুগড়ে উৎপাদিত মিথানল নদীপথে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়।
এই পদক্ষেপের ফলে দুটি প্রতিবেশী দেশের মধ্যে তুলনামূলক কম খরচে পণ্য আমদানি ও রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন এপিএল চেয়ারম্যান।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের মতে, এই জলপথ চালু হলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিবহন ব্যয় কমানোর পাশাপাশি ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে আন্তঃসীমান্ত বাণিজ্যের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।
তবে প্রথম কার্গো জাহাজটি ঠিক কোন তারিখে বাংলাদেশে উদ্দেশে রওনা দেবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
তবে ঠিক কোন তারিখে এই জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
What's Your Reaction?